শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

মাদারীপুরে ভুয়া দুদক কমিশনারসহ আটক-২

মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
দুদক পরিচয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, অতিরিক্ত পুলিশ সুপারসহ শতাধিক সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে প্রতারণা করে হাতিয়ে নিতো লাখ লাখ টাকা। বিকাশের মাধ্যমে টাকা নেয়ার পর সীমকার্ড ও অবস্থান পরিবর্তন করতো চক্রটি।

কিন্তু টানা ১৫ দিনের অভিযানে মাদারীপুরের রাজৈরে এই চক্রের মূল হোতাসহ দুইজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে বেড়িয়ে আসে ভয়ংকর তথ্য। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম। আটক আনিসুর রহমান বাবুল রাজৈর উপজেলার লুন্দী গ্রামের শামসুল হক মিয়ার ছেলে ও বাবুলের সহযোগি চাচাচো ভাই হাসিবুল মিয়া একই গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে।

পুলিশ সুপার মাসুদ আলম জানান- পড়াশুনা ৮ম শ্রেণি পর্যন্ত পড়ুয়া আনিসুর রহমান বাবুল ভাল গানও করেন। এর সাথে তার রয়েছে আরো একটি পরিচয়। ভুয়া দুদক কমিশনার সেজে ৬ মাসের বেশি সময় ধরে বিভিন্ন মানুষের সাথে করছেন প্রতারনা। বাবুলের টার্গেট থেকে বাদ যায়নি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, অতিরিক্ত পুলিশ সুপারসহ বড় বড় ব্যবসায়ী।

মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে এসব কর্মকর্তার কাছ থেকে বিকাশের মাধ্যমে আদায় করে মোটা অংকের টাকা। অভিযোগের ভিত্তিতে টানা ১৫দিনের অনুসন্ধানে গোয়েন্দা পুলিশের হাতে আটক হয় মূলহোতা বাবুল ও তার সহযোগি চাচাতো ভাই হাবিবুল মিয়া। আটক দুইজন ঢাকা থেকে প্রশিক্ষণ গ্রহণ করে সারা দেশেই এই প্রতারণার লিপ্ত ছিলো।

অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকে মোবাইল, একাধিক সীমকার্ড ও নগদ ১০৫০০ টাকা জব্দ করা হয়। এদিকে মামলা দায়ের শেষে আটককৃতদের পাঠানো হয় আদালতে। শিগগিরই মামলার চার্জশিট আদালতে জমা দেয়ার কথা জানানও তিনি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com