মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাদারীপুরে মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা প্রদান

মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেয়া হয়েছে। রবিবার ২৬শে মার্চ বেলা দেড়টার দিকে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা দেয়া হয়।

জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা (উপসচিব) অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় বক্তারা তাদের বক্তব্যে ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধারা অবদান রেখেছিলেন তা তুলে ধরেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মুনির চৌধুরী তার বক্তব্যে বলেন- আমি মুক্তিযোদ্ধাদের দেখার মধ্যে বঙ্গবন্ধুর ছায়া দেখতে পাই। এ দেশ এনেছে মুক্তিযোদ্ধারা, দেশ গড়ে দিয়েছেন মুক্তিযোদ্ধারা। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে মুক্তিযোদ্ধাদের জাগিয়ে তুলেছেন।

এ সময় তিনি আরো বলেন- জননেত্রী শেখ হাসিনা নানাভাবে মুক্তিযোদ্ধারের সম্মানিত করার চেষ্টা করেছেন এবং মুক্তিযোদ্ধাদের সমাজে প্রতিষ্ঠিত করেছেন। আজ শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি মানুষের ভরসা।বাংলাদেশকে তিনি উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সদস্য আয়শা সিদ্দিকী মুন্নি, নাঈম খান, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক গোলাম মাওলা আকন্দ, জেলা পরিষদের সাবেক সদস্য মান্নান লস্কর সহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com