মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মিরসরাইয়ে পাচারের সময় ভারতীয় মদ ও গাঁজাসহ আটক-৩

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে পাচারের সময় ৮৪ বোতল ভারতীয় মদ ও ১৬ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া এলাকায় মিরসরাই ফিলিং স্টেশনের উত্তর পাশ থেকে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। এ সময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি মিনি বাসও জব্দ করা হয়েছে।

আটক হওয়া মাদক কারবারিরা হলেন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোঃ জসিম উদ্দিন(৩৪), চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট এলাকার স্বপন দাশের ছেলে রিমন দাশ(২৮) ও লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বালাইশ গ্রামের মরহুম আবু সিদিদকের ছেলে মোঃ আবদুল হান্নান(২৬)।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া এলাকায় চট্টগ্রামমুখী মিম পরিবহনের একটি মিনিবাসের গতিরোধ করে তল্লাসী চালানো হয়। এ সময় বাসের ভেতর থেকে ৮৪ বোতল ভারতীয় মদ ও ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, জব্দ করা মাদকের মূল্য প্রায় পাঁচ লাখ ৮০ হাজার টাকা। মাদকগুলো ফেনীর ভারতীয় সীমান্ত এলাকা থেকে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com