শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

মিরসরাই মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপি‘র বিক্ষোভ

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রামের মিরসরাই মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধের সমর্থনে তারা মিছিল বের করে। মিছিল শেষে সড়কে টায়ার জ্বালিয়ে দেন তারা।উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহীনুল ইসলাম স্বপন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবির কয়েকটি টিমের টহলকে উপেক্ষা করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেতাকর্মীরা অবস্থান নেন। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত দলের কেন্দ্র ঘোষিত আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকে টানা তিনদিনের অবরোধের দ্বিতীয় দিন চলছে মিরসরাইয়ে। সকাল থেকে দূর পাল্লার কোন গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্পটে পুলিশ, বিজিবিকে টহল দিতে দেখা গেছে। উপজেলার বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা।মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, আমরা বিজিবিসহ মহাসড়কের মিরসরাইয়ের পুরো এলাকা টহল দিয়েছি। কোথাও কিছু দেখলাম না। শুধু বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের সামনে সড়কে কিছু ময়লা দেখলাম। বিএনপি হয়তো আগের তোলা ছবি ফেসবুকে দিয়ে মিথ্যাচার করছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com