মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মৌলভীবাজারে ডিবি কর্তৃক ইয়াবাসহ আটক ১

তিমির বনিক- মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইসমত আলী(৫৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

অদ্য বৃহস্পতিবার ৪ঠা মে রাত সাড়ে ১০টায এই অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে এসআই আজিজুর রহমান নাঈমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের হামরকোনা শেখবাড়ীস্থ আটককৃত ইসমত আলীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরনের শার্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ২৫ পিস এবং তার পরনের লুঙ্গির কোছা থেকে জিপারযুক্ত পলিথিনে মোড়ানো আরও ১০০ পিসসহ মোট ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত ইসমত আলী মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের হামরকোনা গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান- আসামির সাথে থাকা ইয়াবা ট্যাবলেটসহ আটক করে নিকটস্থ সদর মডেল থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com