মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মৌলভীবাজারে হত্যা মামলার ৪ আসামিসহ আটক-৭

তিমির বনিক- মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ীতে মসজিদের টাকার হিসাব নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত জলিল মিয়া’র হত্যা মামলার আরো তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে আত্মগোপনে থাকা চার (৪) আসামীকে সুনামগঞ্জের দিরাই উপজেলাধীন হাতিয়া এলাকা থেকে আটক করেছে জুড়ী থানা পুলিশ। এর আগে একই মামলায় আরো দু‘জনকে আটক করা হয়েছে।

জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ূন কবির গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন- উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামে গত ১৫ই এপ্রিল রাতে মসজিদের টাকার হিসাব নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে পিঠিয়ে হত্যা করা হয় জলিল মিয়া নামে এক ব্যক্তিকে।

পরবর্তীতে ঐ দিন রাতেই তার ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বৃহস্পতিবার ৪ঠা মে দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অঞ্জন কুমার দাশ এর নেতৃত্বে এসআই পরিতোষ পাল, এএসআই আব্দুল হক সঙ্গীয় ফোর্সসহ জুড়ী থানার একদল পুলিশ সুনামগঞ্জের দিরাই উপজেলাধীন হাতিয়া এলাকায় অভিযান চালায়। এসময় জলিল মিয়া’র হত্যা মামলায় এজহারভুক্ত আসামি আত্মগোপনে থাকা চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার চাটেরা গ্রামের মৃতঃ ময়না মিয়ার ছেলে ছিনু মিয়া(৬০), আফতাব আলীর ছেলে সুমন মিয়া(২৭), ইয়াছিন আলীর ছেলে রাসেল মিয়া(২৪), ছিনু মিয়ার ছেলে পারুল মিয়া(২৭)। একই দিনে জুড়ী থানার এসআই ফরহাদ আহমদ এর নেতৃত্বে অপর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাশ্ববর্তী বড়লেখা উপজেলায় অভিযান চালিয়ে চারটি আটক আদেশভুক্ত তিন আসামীকে আটক করে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন- জুড়ী থানা পুলিশের এ ধরনের দুঃসাহসিক অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com