মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজারহাটে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি

রাশেদুল ইসলাম- কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
আসন্ন মাহে রমযান উপলক্ষে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নিন্ম আয়ের মানুষের জন্য সরকার কর্তৃক ভর্তূকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহম্মেদ। ২০শে মার্চ রবিবার সকাল ১০ ঘটিকায় সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ সাজেদুর রহমান মন্ডল (চাঁদ), প্রেসক্লাবের সভাপতি এস.এ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শাহআলম। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক। প্রথম দিনেই টিসিবি‘র পণ্য নিতে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, উদ্বোধনী দিনেই রাজারহাট ইউপির ৯টি ওয়ার্ডের ৪০৭৬টি পরিবারের মাঝে প্রতি কার্ডে ৪৬০ টাকার বিপরীতে ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল প্রদান করা হয়। রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে ৬৩টি ওয়ার্ডের ২৪ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি‘র এ পণ্য সামগ্রী ক্রয় করতে পারবেন বলে জানিয়েছেন ইউএনও নূরে তাসনিম। ইতিমধ্যে স্ব-স্ব এলাকার জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে তালিকা প্রণয়নপূর্বক ফ্যামিলি কার্ডগুলো সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com