মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

র‌্যাবের অভিযানে আলোচিত গণধর্ষনের ঘটনায় জড়িত আসামী গ্রেফতার

৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
র‌্যাবের অভিযানে কুমিল্লার চান্দিনায় আলোচিত গণধর্ষনের ঘটনায় জড়িত আসামী নবীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গত ১৯ জানুয়ারি ২০২৫ইং রাত ৭টায় সময় কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন কালিয়ারচর সাকিনস্থ জনৈক জনৈক রবির পরিত্যক্ত গরুর ফার্মে গণধর্ষণ এর ঘটনা ঘটে।

উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে চান্দিনা থানায় ৩ জনের নাম উল্লেখ পূর্বক একটি গণধর্ষণ মামলা দায়ের করে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি করলে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় অদ্য ৩০ জানুয়ারি ২০২৫ইং দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২ ও র‌্যাব-৭ এর একটি বিশেষ আভিযানিক দল চট্টগ্রাম জেলার ডাবলমুরিং থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত গণধর্ষণ মামলার এজাহারনামীয় ০৩ নং আসামী মোঃ নবীর হোসেন(২০), পিতা-আ. খালেক, সাং- কালিয়ারচর, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত. আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম(২০) এর সাথে ১নং আসামী বোরহান এর টিকটক এর মাধ্যমে পরিচয় এবং তাদের মধ্যে একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আসামী বোরহান সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘটনার দিন ভিকটিমকে মোবাইল ফোনের মাধ্যমে ঘটনাস্থলে ডেকে নিয়ে যায়। ভিকটিম সেখানে গেলে গ্রেফতারকৃত আসামীসহ তার অন্য দু’জন সহযোগী ভিকটিমকে ভয়-ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গণধর্ষণ করে মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে।

আসামীরা উক্ত ঘটনা সর্ম্পকে কাউকে কিছু জানালে মোবাইলে ধারনকৃত ধর্ষণের ভিডিও ফেসবুকের মাধ্যমে প্রচার করে দিবে বলে ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তীতে ভিকটিম তার পরিবারকে উক্ত ঘটনা সম্পর্কে জানালে ভিকটিমের মা বাদী হয়ে চান্দিনা থানায় গণধর্ষণ মামলা দায়ের করে। মামলা দায়েরের পর ধৃত. আসামীসহ অন্যান্য আসামীরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার চান্দিনা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com