মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

র‍্যাবের চলমান অভিযানে প্রাইভেটকারে মিললো ফিন্সিডিল যুবক আটক

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতিকে সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত ভাবে সফলতার সহিত জঙ্গী, সস্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, পর্নোগ্রাফি, প্রতারক চক্র, হ্যাকার, আন্তঃ জেলা চোর চক্র, ছিনতাইকারী, কালোবাজারী, অস্ত্রধারী অপরাধী’সহ মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ৪০০ বোতল ফেনসিডিলসহ মোঃ মাইন উদ্দিন (৩৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার ২৭শে মে ২০২২ইং দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে র‍্যাব-১১ এর সদর দপ্তর থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি জানানো হয়।

এর আগে শুক্রবার ২৭শে মে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী মোঃ মাইন উদ্দিন কুমিল্লার সদর দক্ষিণের ব্যাপারী বাড়ি এলাকার সোলেমান মিয়ার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর সহকারী পরিচালক রিজওয়ান সাঈদ জিকু জানান, মো. মাইন উদ্দিন প্রাইভেটকার চালকের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় ফেন্সিডিল পরিবহন করে আসছে। সে আর্থিকভাবে লাভবান হতে দীর্ঘদিন যাবত ফেন্সিডিল পরিবহন করে, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com