মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শয়ন কক্ষে পড়ে ছিল সাবেক ইউপি চেয়ারম্যানের লাশ

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে মো: জাফর উল্লাহ ভূঁইয়া (৫৩) নামে এক সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে।রোববার রাতে উপজেলার নিজামপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

জাফর উল্লাহ ফেনী সদরের লেমুয়া ইউনিয়নের নারায়নপুর কসকা বাজার এলাকার মরহুম নুরুল হক ভূঁইয়ার ছেলে। এছাড়া তিনি ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

জানা গেছে, সাবেক চেয়ারম্যান জাফর উল্লাহ গত তিন বছর ধরে মিরসরাইয়ের নিজামপুর বাজারের একটি ভবনে ভাড়া বাসায় বসবাস করতেন। প্রতিদিন বাসার নিচে একটি চায়ের দোকানে চা পান করতেন। শনিবার সন্ধ্যায় চা পান করে রুমে যাওয়ার ২৪ ঘণ্টা পরও চায়ের দোকানে না আসায় দোকানদার তাকে ডাকতে গিয়ে কক্ষে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে, পুলিশ এসে রোববার রাতে শয়ন কক্ষে পড়ে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হয়।

সাবেক চেয়ারম্যান জাফর উল্লাহর ছোট ভাই এনামুল হক জানান, আমার বড় ভাই তিন বছর ধরে নিজামপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। পরিবারের সাথে মাঝে মধ্যে যোগাযোগ হতো। তিনি সব সময় নিরিবিল থাকতে পছন্দ করতেন। কখনো ঝামেলায় জড়াতে চাইতেন না। রোববার রাতে পুলিশের মাধ্যমে জানতে পারি তিনি মারা গেছেন। এরপর আমরা নিজামপুর ছুটে যাই।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ রানা জানান, রোববার রাতে খবর পেয়ে তার ভাড়া বাসার কক্ষ থেকে লাশ উদ্ধার করেছি। ধারণা করছি শনিবার রাত ১০টা থেকে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে যেকোনো সময় তিনি মারা গেছেন।

তিনি আরো বলেন, লাশের সুরতহাল রিপোর্টে মনে হচ্ছে তিনি (জাফর উল্লাহ ভূঁইয়া) ষ্ট্রোক অথবা শারীরিক অসুস্থতায় মারা যেতে পারেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

মাসুদ রানা আরো বলেন, পরিবারের লোকজনের সাথে কথা বলে জেনেছি, পরিবারের সদস্যদের সাথে মনোমালিন্যের কারণে তিন বছর ধরে নিজামপুরের একটি বাসা ভাড়া নিয়ে তিনি একা বসবাস করছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com