মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হযরত মোহাম্মদ (সাঃ) কটূক্তির প্রতিবাদে বিশ্বনাথে আল-ইসলাহ’র বিক্ষোভ মিছিল

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
ভারতে সম্প্রতি বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) অবমাননাকর কটুক্তির প্রতিবাদে বৃহস্পতিবার ৯ই জুন বিশ্বনাথে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আল-ইসলাহ। সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বিশ্বনাথ কামিল মাদ্রাসা থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসিয়া সেতুর উপর সমাবেশে মিলিত হয়।

সভায় বক্তারা বলেছেন, বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) নিয়ে কটুত্তি করায় বিশ্ব মুসলিমের হৃদয়ে রত্তক্ষরণ হয়েছে। মহানবী (সাঃ) নিয়ে কটুত্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে বিশ্ব মুসলিম সম্প্রদায় ভারতকে বয়কট করবে।

বক্তারা আরো বলেন- বিশ্বের সকল মুসলিম রাস্ট্র ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ভারতীয় পর্ণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

অথচ ৯০ ভাগ মুসলমানের দেশ হিসেবে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এখনো কোন প্রতিক্রিয়া জানানো হয়নি, যা এদেশের মুসলমানদেরকে ব্যথিত করেছে।

বক্তারা অনতিবিলম্বে কটুত্তির প্রতিবাদ ও নিন্দা জানানোর জন্য সরকারের প্রতি আহবান জানান।

বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ সভাপতি ও কুরুয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আকতার আলীর সভাপতিত্বে ও উপজেলা তালামিযের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সাঈদের পরিচালনায় বক্তব্য রাখেন- বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও আলহাযজ্ব লেচু মিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, সিলেট জেলা আল-ইসলাহ’র অর্থ সম্পাদক তালুকদার ফয়জুল ইসলাম, সিলেট জেলা তালামিয়ের সাবেক অর্থ সম্পাদক চৌধুরী আলী আনহার শাহান, বিশ্বনাথ পৌর আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ’র সহসভাপতি মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আকমল হোসাইন শাকুর, অর্থ সম্পাদক মাওলানা শেখ সাহিদুর রহমান, লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা আব্দুল মছব্বির, সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুর আহমদ, বিশ্বনাথ উপজেলা তালামিযের সভাপতি হোসাইন আহমদ রাজন, সাবেক সভাপতি ইসলাম উদ্দিন, আব্দুল মুক্তাদির ফয়ছল, সাবেক অফিস সম্পাদক সাহেদ আহমদ শিপু, আল-ইসলাহ নেতা মাওলানা জাকারিয়া আহমদ, হানুরুর রশীদ, আলহাজ্ব লেচু মিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, আনসার আলী, দেলোয়ার হোসেন, উপজেলা আল-ইসলাহ, তালামিয়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com