শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

ফুলবাড়ীতে গৃহবধূকে মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা

নাদিরুজ্জামান মিয়া- ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মারপিট করে মুখে বিষ ঢেলে গৃহবধুকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পশ্চিম বালাতারি গ্রামে। ওই গৃহবধূর মা বাদী হয়ে বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, উপজেলার কৃষ্ণানন্দ বকশী বালাতারি গ্রামের নুরনবীর ছেলে রবিউল ইসলাম রবি (৩০) পার্শ্ববর্তী পূর্ব ফুলমতি গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী সাজিনা বেগম (৩৫) কে বিয়েসহ বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে পরকিয়ায় জড়ায়। বিষয়টি পরিবার সহ এলাকায় জানাজানি হলে এক বছর পূর্বে কুড়িগ্রাম নোটারি পাবলিকে এফিডেভিট মূলে বিবাহ বন্ধনে হয়। বুধবার রাত সাড়ে দশটায় সাজিনাকে রবিউল ইসলাম তার বাড়িতে নিয়ে যান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মধ্যরাতে সাজিনাকে হত্যার উদ্দেশ্যে মারপিট ও কীটনাশক বিষ খাওয়ানোর চেষ্টা করে। মারপিটের এক পর্যায়ে সাজিনা জ্ঞান হারালে পরে রবিউল ও তার পরিবারের লোকজন মুখে বিষ ঢেলে দেয়। বিষয়টি তার পরিবারের লোকজন জানার পর ঘটনাস্থলে আসার আগেই রবিউলের লোকজন গুরুতর অসুস্থ সাজিনাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

সাজিনার শাশুড়ি মজিয়া বলেন, আমার ছেলে মিজানুর ছয় বছর আগে মারা গেছেন। দুই ছেলে সন্তান সহ সাজিনা থাকেন। সাজিনার ভাই আশিকের বন্ধুত্বের খাতিরে প্রায় পাঁচ বছর আগে থেকেই আমাদের বাড়িতে রবিউল যাতায়াত করে। পাঁচ বছর আগেই সাজিনার সাথে রবিউলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে তারা দু’জনেই এফিডেভিট কটে বিয়ে করেছে এবং শুনেছি।
অভিযুক্ত রবিউল ইসলামের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হুমায়রা আক্তার জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক। রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। আমরা সবসময় খোঁজ খবর নিচ্ছি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরই জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর ফোন পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com