মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাজীপুরে বেতন বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মাহবুবুর রহমান- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
টঙ্গীতে বেতন ও ঈদ বোনাসের দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার ১৯শে জুন সকাল সাড়ে ৮টায় টঙ্গী হোসেন মার্কেট এলাকার বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

পরে পুলিশের অনুরোধে প্রায় ঘণ্টাব্যাপী করা এ অবরোধ তুলে নিয়ে কারখানায় ফিরে যান শ্রমিকেরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

কারখানা সূত্রে জানা যায়, কয়েক দিন যাবৎ কারখানার শ্রমিকেরা চলতি জুন মাসের বেতন ও ঈদুল আজহার বোনাসের টাকা পরিশোধের তারিখ ঘোষণা করতে দাবি জানান কারখানা কর্তৃপক্ষের কাছে। কয়েক দিন পেরিয়ে গেলেও বেতন বোনাসের টাকা পরিশোধের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি কারখানা কর্তৃপক্ষ।

প্রতিদিনের মতো আজ সোমবার সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ দেন। পরে ফের কারখানা কর্তৃপক্ষের কাছে গেলে তাঁরা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে কারখানায় কাজ বন্ধ করে দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকার মহাসড়কে অবস্থান নেন।

কারখানা মালিক ইকবাল হোসেন বলেন, শ্রমিকেরা কারখানায় কোনো ভাঙচুর করেনি। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছিল। পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে কারখানায় ফিরিয়ে নিয়ে এসেছে। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলেছি, কয়েক দিনের মধ্যে চলতি জুন মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হবে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মোঃ ওসমান গণি বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে কারখানায় ফিরিয়ে আনা হয়েছে। শ্রমিক ও কারখানা মালিকের সঙ্গে কথা বলেছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com