মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাজীপুরের টঙ্গীতে চার মাদক কারবারি গ্রেফতার

মাহবুবুর রহমান- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
টঙ্গীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য (গাঁজা)সহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শনিবার রাতে নগরীর দত্তপাড়া দিঘিরপার ও কছিম রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেও গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য (গাঁজা), নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল জব্দ করা হয়। রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুর জেলার উত্তর মতলব থানার ষাটনল এলাকার আব্দুল আউয়ালের তিন মেয়ে আসমা(৪২), রেশমা(৩৫), লিপি আক্তার লিজা(৩০) ও আসমার স্বামী মানিক মিয়া(৩১)। তারা দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রির টাকায় দত্তপাড়া এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদক বিক্রির টাকা দিয়ে গাজীপুরে প্রায় ৩০ কোটি টাকার সম্পদ গড়ে তুলেছিলেন তিন বোন। প্রথমিকভাবে পাওয়া তথ্য মতে টঙ্গীর দত্তপাড়া এলাকায় দুইটি ৬ তলা বিশিষ্ট বহুতল ভবন, সদর থানার বাহাদুরপুর ও বাউপাড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় জায়গা ও জমির তথ্য নিশ্চিত হয়েছে তাদেও নামে বিপুল সম্পদের তথ্য নিশ্চত হয়েছে পুলিশ। এছাড়াও বিভিন্ন ব্যাংক, পোষ্ট অফিসে সেভিংস, সঞ্চয়পত্র ও ফিক্সড ডিপোজিটে লক্ষ লক্ষ টাকার জমা ও লেনদেনের তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারকৃত চার আসামির বিরুদ্ধে রাজধানী ও আশপাশের এলাকার বিভিন্ন থানায় ১৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।আসামিদের বাসায় তল্লাশি চালিয়ে ৬ কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য (গাঁজা), ১টি ডিজিটাল পরিমাপক যন্ত্র, মাদকদ্রব্য বিক্রির নগদ ২২ হাজার ৫‘শত টাকা, ১টি মোটরসাইকেল, তাদের ব্যবহৃত ১৫ ভরি ৫ রতি স্বর্ণের অলংকার ও পুরাতন ১১ ভরি রুপার অলংকার জব্দ করা হয়। গ্রেফপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com