মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাজীপুর সিটির মেয়র পদপ্রার্থী অস্ত্রসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার

গাজীপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন গাজীপুর সিটি ৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত ২০১৩ইং সালে প্রথম মেয়র নির্বাচিত হন অধ্যাপক এম এ মান্নান।

অনিয়ম আর দূর্নীতির দায়ে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দীর্ঘ চার বছর কারাবরণ করতে হয়। পরবর্তী সময় ২০১৮ইং সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী লাভ করেন বর্তমান সময়ের সমালোচিত সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম মেয়াদ পূর্ণ হওয়ার আগেই দলীয় শৃঙ্খলা ভঙ্গ নানা অনিয়মে বরখাস্ত হন।

বর্তমান বৃহৎ এই সিটির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ দায়িত্ব পালন করছেন। তৃতীয় মেয়াদে আগামী ২০২৩ নির্বাচনে কে হবেন এই চিঠির ভাগ্য নগরপিতা। নির্বাচন আসন্ন হতে গাজীপুর মহানগর জুড়ে মেয়র পদপ্রার্থী হিসেবে অনেকেই প্রচার-প্রচারণায় দেখা যাচ্ছে।

ইতিমধ্যে নৌকার প্রতিক চেয়ে অস্ত্রসহ র‍্যাবের
হাতে গ্রেপ্তার সেই রুবেল সরকার গাজীপুর সিটি মেয়র পদপ্রার্থী।

সমালোচিত ব্যবসায়ী মেজবাহ উদ্দিন সরকার রুবেল অস্ত্র নিয়ে মহড়া দিয়ে র‍্যাবের হাতে গ্রেফতার হয়ে বেশ আলোচনা-সমালোচনা জন্ম দিয়েছেন, এখানেই শেষ নয় ২০১৩ইং সালে গাজীপুর সিটি নির্বাচনে হাঁস মার্কা নির্বাচন করে জামানত বাজেয়াপ্ত হয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়- বিএনপি থেকে বহিষ্কার হয়ে বর্তমানে নৌকার সমর্থনে মেয়র নির্বাচনে নিজেকে প্রার্থী ঘোষণা করে ১৩ দফা দাবি পেশ করে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন।

যদিও আলোচিত এই ব্যবসায়ী আওয়ামী লীগ ও সহযোগী কোন অঙ্গ সংগঠনের সদস্য নন, কিন্তু এত বড় একটি রাজনৈতিক দলের প্রার্থিতা দাবি করে নিজেকে মেয়র প্রার্থী ঘোষণা দেওয়া মানে কি?

আওয়ামী লীগ অতিপ্রাচীনতম রাজনৈতিক সংগঠন, গাজীপুর মহানগরে দলের একাধিক অভিজ্ঞ রাজনৈতিক নেতা কর্মী রয়েছে। সিটি নির্বাচনে যোগ্য নেতৃত্বের মূল্যায়ন করে মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে তৃণমূল আওয়ামী লীগে নেতা কর্মীদের চাওয়া পাওয়া।

কোনো হাইব্রিড লেবাসধারী বসন্তের কোকিল নৌকার মনোনয়ন চাওয়া হাস্যকর ছাড়া কিছু নয় ।এ ধরনের প্রচার প্রচারনায় সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com