মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

টঙ্গীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১

মাহবুবুর রহমান- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
টঙ্গীর শালিকচুড়া এলাকায় যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে কানন হোসেন(২৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন শালিকচুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাসচালক ও কাভার্ড ভ্যান চালককে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। নিহত কানন হোসেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কাচারি পাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি রাজধানীর উত্তরায় একটি চায়না কোম্পানির মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়- কিশোরগঞ্জ গামী জলসিড়ি পরিবহনের একটি বাস চলন্ত কাভার্ডভ্যানকে ওভারটেক করার সময় রাস্তা পার হতে যাওয়া মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হাড়িয়ে কাভার্ডভ্যানের নিচে পিষ্ট হলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এসময় ঘটনাস্থল থেকে ঘাতক বাস ও কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম নয়া শতাব্দীকে জানান- লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজন গাড়ি চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com