মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

থানচিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মথি ত্রিপুরা- থানচি(বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানে থানচিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নানান কর্মসূচি মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়েছে।

মঙ্গলবার ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের স্মরণে উপজেলা প্রশাসন, থানা, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ও আওয়ামী লীগ-বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্প অর্পণ করেন। তারপর শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয়।

সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে কবিতা আবৃত্তি, নান্দনিক হাতের লেখা প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাঃ আবুল মনসুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার মিজান উদ্দিন প্রমুখ। এছাড়া সাংবাদিক, উপজেলা সরকারি বেসরকারি অধিদপ্তরে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহনের বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com