মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

র‌্যাব-সিআইডি-পুলিশ আবার সেনাবাহিনীর সাবেক সদস্য পরিচয়ধারী প্রতারক র‍্যাবের হাতে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের মলক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী র‍্যাব, আর্মি, বিজিবিসহ বাংলাদেশের পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-সিআইডি-পুলিশ আবার সেনাবাহিনীরও সাবেক সদস্য পরিচয় দানকারী একজন প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হন, বাংলাদেশ র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

ঘটনা সুত্রে জানা যায়- কখনও র‌্যাব, সিআইডি, পুলিশ ও সাবেক সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখিয়ে, চাকরি দেওয়া-বিদেশ পাঠানোর নামে আবার পাওনা টাকা উত্তোলনের নামে মানুষের সাথে প্রতারণার অভিযোগে আজ শুক্রবার (৬ মে) রাত্রি ১-টার সময় আলমগীর হোসেন নামে এক ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর হাসান মাহমুদ জানান- গ্রেফতারকৃত আলমগীর হোসেন (৫০) জেলা শহরের সওদাগর পাড়ার সওদাগর শেখের ছেলে। প্রত্যারণামূলক ভাবে র‌্যাব সদস্য পরিচয়ে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ায় অভিযোগ করেন আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি।

অভিযোগ পেয়ে কোম্পানির উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে অনুসন্ধানে নামে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকশ দল।

অভিযোগের সত্যতা পেয়ে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে শুক্রবার রাত ১-টার দিকে জয়পুরহাট শহরের খঞ্জনপুর চৌরাস্তা সংলগ্ন জনৈক আশরাফুল ইসলামের সেলুনের সামনে অভিযান চালিয়ে প্রতারক আলমগীর হোসেন(৫০)-কে গ্রেফতার করা হয়।

উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান- গ্রেফতার আলমগীর হোসেন বিভিন্ন সময় র‌্যাব, সিআইডি, পুলিশ ও সাবেক সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখিয়ে চাকরি দেওয়া ও বিদেশ পাঠানোর নামে আবার পাওনা টাকা উত্তোলনের নামে মানুষের সাথে প্রতারণা করে টাকা আদায় করত।

অভিযানের সময় আলমগীর হোসেনের নিকট থেকে যথাক্রমে, (ক) ১টি সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড, (খ) ১টি ভুয়া সিআইডির কার্ড, (গ) র‌্যাবের পোষাক পরিহিত ২ কপি পার্সপোর্ট সাইজের ছবি, (ঘ) ২টি চেকের পাতা, (ঙ) ১টি মোটরসাইকেল, (চ) নগদ ৭৬০০/- (সাত হাজার ছয়শত) টাকা উদ্ধারমূলে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত প্রতারক আলমগীরের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় দেশের প্রচলিত আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান- র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর হাসান মাহমুদ।

র‍্যাবের পক্ষ থেকে ইতোমধ্যেই অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে- দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান রেখেছেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com